বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে ৩ দিন ধরে যুবক নিখোঁজ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪
  • ৫১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মলয় চক্রবর্তী (২৫) নামের যুবক গত ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের দাবী তাকে হবিগঞ্জ শহর থেকে অপহরণ করে গুম করে রেখেছে দূর্বৃত্তরা। সে উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত মাখন চক্রবর্তী মাষ্টারের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, মলয় চক্রবর্তী একটি দেবোত্তর সম্পত্তি (কালি বাড়ি) উদ্ধারের মামলা সংক্রান্ত কাজে গত শনিবার সকালে হবিগঞ্জ শহরে যান। এর পর থেকে মলয় নিখোঁজ রয়েছে। মলয়ের মোবাইল ফোন থেকে ওই দিন রাত অনুমান সাড়ে ১১টার দিকে কে বা কারা ফোন দিয়ে জানায়, মলয় উকিল সাহেবের বাসায় আছে, তার পরিবারকে চিন্তা না করার জন্য বলা হয়। মলয়কে দিয়েও আলাপ করায় দূর্বৃর্ত্তরা। এ সময় মলয় তার পরিবারের কাছে জানায় সে অপহরনের শিকার। একটি চক্র তাকে জিম্মি করে রেখেছে। এ কথা বলার পর পরই মোবাইল ফোনের লাইন কেটে যায়। এ সংবাদের পর পরই পরিবার পরিজনদের মধ্যে আতংক বিরাজ করে। খবর পেয়ে নিখোঁজ মলয় চক্রবর্তীর ভাই মহিতুশ চক্রবর্তী তার কর্মস্থল সুনামগঞ্জ থেকে বাড়িতে আসেন গতকাল। এর পূর্বে শনিবার দিবাগত রাত ও রবিবার দিবাগত রাতে মলয়ের মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলেও তা সম্ভব হয়নি।
এ ব্যাপারে মলয়ের ভাই মহিতুশ বলেন, আমাদের পরিবারের কাছে কে বা কারা ফোন দিয়েছে, তবে কোন টাকা পয়সা দাবী করেনি। কি কারনে মলয়কে খুজে পাওয়া যাচ্ছে না তা তারা বুঝতে পারছেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com