শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

রামকৃষ্ণ মিশনের মহারাজের মৃত্যুতে আলহাজ্ব জি কে গউছের শোক প্রকাশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের প্রাক্তন অধ্য স্বামী শিবাত্মনন্দজী মহারাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় জি কে গউছ বলেন-অধ্যক্ষ স্বামী শিবাত্মনন্দজী মহারাজ ছিলেন একজন বিনয়ী মানুষ, একজন বড় মনের মানুষ, উন্নত রুচিশীল মানুষ। উনার মধ্যে কোন অহংকার ছিল না। তিনি ছিলেন আমার পরম আপনজন। তিনি অতি সহজে পরকে আপন করে নিতে পারতেন। তিনি নিজ ধর্মের পাশাপাশি অন্য ধর্মের প্রতিও ছিলেন শ্রদ্ধাশীল। তিনি শুধু রামকৃষ্ণ মিশনের কথাই ভাবতেন না, তিনি দেশের কথা ভাবতেন, হবিগঞ্জবাসীর কথা ভাবতেন। একজন বড় মাপের জ্ঞানী মানুষ হিসেবে তিনি জীবদ্দশায় মানুষকে আলোকিত করার চেষ্টা করে গেছেন। মহারাজের মৃত্যুতে হবিগঞ্জবাসি একজন বড় মনের মানুষকে হারালো, একজন অভিভাবক হারাল। আমি উনার মৃত্যুতে ব্যতীত হয়েছি, আমি উনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com