বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

লাখাই স্বাস্থ্য কমপ্লেক্স এখন পঞ্চাশ শয্যায় ॥ উন্নয়ন কাজে বিঘœকারীদের বিষয়ে সতর্ক থাকুন-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ৯ জুন, ২০২১
  • ৪১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যা এবং বামৈ রুরাল ডিসপেন্সারীকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উন্নীত করা হয়েছে। এই দুই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ১৬ কোটি ২৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির আনুষ্ঠানিকভাবে দুইটি প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধনী ফলক উন্মোচন শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় সংসদ সদস্য আবু জাহির বলেন, শুধু লাখাই নয়Ñ বর্তমান সরকারের আমলে প্রায় একযুগে হবিগঞ্জ জেলায় মেডিকেল কলেজসহ স্বাস্থ্যক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন হয়েছে। এ উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে। তিনি আরও বলেন, এক সময় লাখাই উপজেলা ছিল অবহেলিত। আমরা এই অঞ্চলকে উন্নয়নের মাধ্যমে আলোকিত করেছি। কিন্তু কিছু লোক উন্নয়ন পরিপš’ী ষড়যন্ত্র লিপ্ত। তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে লাখাইয়ে এনে আমরা হাসপাতালের উন্নয়ন করেছি। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী যেন না আসেনÑসেজন্য কিছু লোক ষড়যন্ত্র করেছিল। উন্নয়ন বিঘœকারী এ ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো. মনিরুল হক, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মাস্টার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো. মনিরুল হক জানিয়েছেনÑ ১৪ কোটি ৭০ লাখ টাকায় ৩০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা ও ১ কোটি ৫৩ লাখ টাকায় এবং একই উপজেলার বামৈ রুরাল ডিসপেন্সারীকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উন্নীত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com