স্টাফ রিপোর্টার ॥ শহরের ২নং পুল এলাকায় বীর মুক্তিযোদ্ধা মাদু মিয়ার উপর হামলার ঘটনায় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। রবিবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সভা হয়। উক্ত সভায় মুক্তিযোদ্ধারা ছাড়াও উপস্থিত ছিলেন তাদের সন্তানরা। এ সময় তারা মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং পাশাপাশি জড়িত ব্যক্তি বহুলা গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র রোকন মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এদিকে শনিবার রাতে সদর থানায় রোকনের বিরুদ্ধে অভিযোগ করেন।
জানা যায়, বৃহস্পতিবার নামাজে যাবার সময় ২নং পুল এলাকায় রোকন ও তার লোকজন মুক্তিযোদ্ধার ওপর হামলা চালায়। লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। মামলা করার পর ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান বিষয়টি সমাধানের চেষ্টা চালান। সদর ওসি জানান, অভিযোগ পাওয়ার পর তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হচ্ছে।