শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সকলের মতামত ও পরামর্শের ভিত্তিতে পৌরবাসীর প্রত্যাশিত বাজেট প্রনয়ন করতে চাই-মেয়র আতাউর রহমান সেলিম

  • আপডেট টাইম সোমবার, ৭ জুন, ২০২১
  • ৭২১ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ সকলের মতামত ও পরামর্শের ভিত্তিতে নতুন অর্থবছরের জন্য একটি বাস্তবধর্মী বাজেট প্রনয়ণ করতে চাই। যে বাজেটে হবিগঞ্জ পৌরবাসীর আশা-আকাড়খার প্রতিফলণ ঘটবে।- শিক্ষাবিদ, সাবেক জনপ্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে প্রাক বাজেট মতবিনিময় সভায় এসব কথা বলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। রবিবার বেলা সাড়ে ১১ টায় পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে মেয়র আরো বলেন, ‘প্রাকবাজেট মতবিনিময় সভায় মূল্যবান মতামত ও পরামর্শের ভিত্তিতে গুরুত্ব বিবেচনা করেবাজেটে বরাদ্দ রাখা হবে।’ মেয়র বলেন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে যথাযথ ডাম্পিং স্পট বাস্তবায়ন পৌরবাসী দীর্ঘদিনে প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণে সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।’ এছাড়াও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পুরাতন খোয়াই নদীর সৌন্দ্যর্যবর্ধনে পৌরসভার ভূমিকা পালন করা, গোপীনাথপুর পুকুরসহ পৌরসভার ডোবা ও পুকুরসমূহের সীমানা নির্ধারন করে তার যথাযথ ব্যবহার নিশ্চিত করা, পৌরসভার জন্য আয়বর্ধক প্রকল্প গ্রহন করে নাগরিক সেবার মান উন্নত করা, মশক নিধন, সড়কবাতি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা ও অবকাঠামো উন্নয়নে পৌরসভার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরন ইত্যাদি বিষয়ে পৌরসভা কার্যকরী ভূমিকা পালন করবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।মতবিনিময় সভায় বক্তারা নতুন বাজেটে সাংস্কৃতিক, ক্রীড়া, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, হজ্ব প্রশিক্ষণ, ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালন ইত্যাদি ব্যাপারে বাজেটে বরাদ্দ রাখারও পরামর্শ দেন। এ ব্যাপারে বাজেটে গুরুত্ব দেয়া হবে বলে মেয়র আতাউর রহমান সেলিম উপস্থিত সকলকে আশ্বস্থ করেন। সভায় কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ জাহির উদ্দিন, পান্না কুমার শীল, মোহাম্মদ জুনায়েদ মিয়া, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, মোঃ শফিকুর রহমান সিতু, প্রিয়াংকা সরকার ও শেখ সুমা জামান।
অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন প্রফেসার ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোঃ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ বিশ্বাস, জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, আইনজীবী হুমায়ূন কবির সৈকত, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, সাংস্কৃতিক কর্মী সৌরভ বিকাশ দেব, বাংলা টিভি প্রতিনিধি মোতাকাব্বির হোসেন, ইউজিপ-৩ প্রতিনিধি মোঃ লালন শেখ, ব্রাহ্মনডোরা চেয়ারম্যান জজ মিয়া প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com