বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাংলাদেশ ট্যাংক লরী ওনার্স এসোসিয়েশনের মিরপুর নতুন বাজার শাখা কার্যালয় উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ৬ জুন, ২০২১
  • ৫৪৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ট্যাংক লরী ওনার্স এসোসিয়েশন মিরপুর নতুন বাজার শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে মিরপুর নতুন বাজারে হবিগঞ্জ জেলা কমিটির এক অনুষ্ঠানে কার্যালয়টির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ সাজ্জাদুর রহমান কাবুল ও বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।
আলী হোসেন ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যাংক লরী ওনার্স এসোসিয়েশন হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি ফজলুর রহমান লেবু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ কদর আলী, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব আলী, ট্যাংক লরী শ্রমিক পরিবহন ইউনিয়নের সিলেট বিভাগীয় সভাপতি ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বশির, সাধারণ সম্পাদক মেম্বার আব্দুল হান্নান চৌধুরী, মৌলভীবাজার জেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান ওয়াদুদ, শ্রীমঙ্গল থানা ট্রাক ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সুলতান মোহাম্মদ লেদু, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ট্যাঙ্কলরী পরিবহন শ্রমিক ইউনিয়ন সিলেট বিভাগীয় সহ সভাপতি সাইফুদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ট্যাংক লরী শ্রমিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেন, পরিবহন মালিক-শ্রমিকবৃন্দ দেশের অন্যতম চালিকা শক্তি। তাদের ন্যায্য অধিকার আদায়ে সরকারের পক্ষ থেকে আমার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com