নবীগঞ্জ প্রতিনিধি ॥ চলতি বিশ্বকাপ ফুটবল খেলাকে আরো আকর্ষনীয় সমর্থকদের উৎসাহিত করতে নবীগঞ্জের আকাশে উড়ছে বিভিন্ন দেশের পতাকা। বিশ্বকাপ ফুটবল খেলাকে ঘিরে উড়ছে হাজার হাজার পতাকা। উপজেলার বিভিন্ন হাট-বাজার, গ্রাম-গঞ্জ ও অলিগলি ঘুরে দেখা যায় সবচেয়ে বেশী পতাকা উড়ছে আর্জেন্টিনার। নবীগঞ্জে এ খেলার আর্কষনকে আরো আনন্দময় করে তোলতে আমরা আর্জেন্টিনার সমর্থকরা গত বুধবার ১৬০ হাত লম্বা পতাকা উড়িয়েছে। পতাকাটি নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয় গেইট সংলগ্ন স্থানে পতাকা প্রদর্শন করেছেন। পতাকা উত্তোলনকারী আমরা আর্জেন্টিনা দলের সমর্থকরা হলেন- আর্জেন্টিনা সমর্থক দলের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, শিক্ষক মোঃ রুবেল মিয়া, রতন লাল রায়, লিপটন রায়, রনি রায়, খলিলুর রহমান, দিপক রায় বোরন, মুক্তাদির চৌধুরী, শিহাব চৌধুরী, সুরঞ্জন রায়, রামকৃষ্ণ সরকার, হেমেন্দ্র সরকার, শান্ত দাস (মার্কুলী), রিপ্টু তালুকদার, সুকমল দাস, রিপন সরকার প্রমূখ। বিশ্বের জনপ্রিয় এ খেলার আসরে ফুটবলের ঈশ্বরখ্যাত সাবেক তারকা ম্যারাডোনা এবং বর্তমান তারকা মেসির নেতৃত্বে আর্জেন্টিনা সফলতার চুড়ায় স্থান করে নিবে এটাই্ সমর্থকদের বিশ্বাস। আমরা আর্জেন্টিনা দলের সমর্থকরা বলেন, জয় পরাজয় বড় কথা নয়, আর্জেন্টিনা ছিলাম, আছি এবং থাকবই।