বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শিক্ষক বাতায়নে এ পাক্ষিকে প্রাথমিকে দেশসেরা কন্টেন্ট নির্মাতা হলেন হবিগঞ্জের রিবন রাণী দাশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৪৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের সেরা প্রাথমিকে পাক্ষিকের কন্টেন্ট নির্মাতা হলেন হবিগঞ্জের লাখাই উপজেলার ভরপূর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিবন রাণী দাশ। গত ১ জুন শিক্ষক বাতায়নে এ ফলাফল প্রকাশিত হয়। রিবন রানী দাশ গত ১৪ মে জাতীয় পর্যায়ে উদ্ভাবক (ইনোভেশন শোকেসিং) নির্বাচিত হন। তিনি করোনাকালে হবিগঞ্জ জেলায় অনলাইন ক্লাস এর প্রাথমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন। হবিগঞ্জ জেলায় ২০১৮ সালের শ্রেষ্ঠ শিক্ষকা নির্বাচিত হয়ে ২০১৯ সালে সরকারি সফরে ভিয়েতনাম সফর করে আসেন। তাঁর এ সাফল্যের জন্য হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান ও অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) বিজেন ব্যানার্জী ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। লাখাই উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ ফোনে শিক্ষিকা রিবন রানী দাশকে অভিনন্দন জানিয়েছেন।
শিক্ষিকা রিবন রানী দাশ ব্যক্তিগত জীবনে লাখাই উপজেলার ভবানীপুর গ্রামের মধ্যের হাটি বড়বাড়ী বাবু অধীর চন্দ্র দাশের বড় পুত্র ও বীর মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক অবনী মোহন দাশের ভ্রাতৃস্পুত্র ও লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজের বাংলা বিষয়ের প্রভাষক অজয় কুমার দাশের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। তিনি তার এ সাফল্যের জন্য প্রথমে এটু আই এর মোঃ কবীর হোসেন, অভিজিৎ সাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষিকা রিবন রানী দাস জানান, পুর্ব সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামালের অনুপ্রেরনাতে আইসিটি নিয়ে কাজ শুরু করেন। উনার এই কষ্টার্জিত সাফল্যের যারা বিভিন্নভাবে সাহায্য করেছেন তাদের সকলের কাছে তিনি বিশেষভাবে কৃতজ্ঞ। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সুবর্ণা রায় লিপা ও বাহুবলের শর্বাণী দত্ত এবং বাগেরহাটের সবুজ হাসান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কন্টেন্ট তৈরিতে বানিয়াচংয়ের আবুল কালাম, প্রদীপ দাশ তাকে সহযোগিতা করেছেন। দিনে কর্মব্যস্ততার কারণে রাত জেগে তিনি কন্টেন্ট তৈরি করতেন। প্রভাষক অজয় কুমার দাস এ সাফল্য অর্জনে সার্বিক সহযোগিতা করায় রিবন রানী দাস স্বামীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com