সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ চৌধুরীর ইন্তেকাল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক ২ বারের চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ আহমেদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। গতকাল সোমবার রাত ১০টা ৫০ মিনিটে হবিগঞ্জ সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৯০ বছর। জীবদ্দশায় তিনি ১ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক ছিলেন।
মরহুমের জানাজার নামাজ আজ মঙ্গলবার দুপুর ২টায় হবিগঞ্জ পৌরসভা মাঠে এবং ২য় জানাজা বাদ আছর চুনারুঘাট উপজেলার রানীগাও মাসুদ চৌধুরী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
প্রয়াত আলহাজ্ব মাসুদ আহমেদ চৌধুরী ছিলেন চুনারুঘাটের প্রথম উপজেলা পরিষদের চেয়ারম্যান। তিনি ছিলেন চুনারুঘাটবাসীর অহংকার। তিনি একজন ভাল মানুষ ছিলেন, চুনারুঘাটের মানুষ উনাকে খুব ভালবাসতেন। তিনি রানীগাও মাসুদ চৌধরী হাই স্কুল, মাসুদ চৌধুরী হাফিজ খানা মাদ্রাসা, নালমুখ সাবিয়া চৌধুরী হাই স্কুল প্রতিষ্ঠান করেন। এছাড়াও তিনি মসজিদ, প্রাইমারী স্কুল, কবর প্রতিষ্ঠা করেন। সব কিছু বিলিয়ে দিয়ে তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন। নিজর জন্য কিছুই রেখে যাননি। এদিকে আলহাজ্ব মাসুদ আহমেদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com