শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ লাখাইয়ে প্রতিষ্ঠিত হবে শিল্প কারখানা

  • আপডেট টাইম সোমবার, ১৬ জুন, ২০১৪
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবু জাহির বলেছেন-আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর লাখাইর রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, হাসপাতালসহ সব কিছুর উন্নতি সাধিত হয়েছে। অচিরেই লাখাই একটি মডেল উপজেলা হবে। তাই লাখাইকে আর অবহেলিত জনপদ বলা যাবে না। তিনি বলেন আমি সংসদে দাঁড়িয়ে লাখাই হবিগঞ্জের সমস্যার কথা বলি। বলভদ্র নদীর ব্রীজের কাজ শেষ হলে লাখাইর চেহারা পরিবর্তন হয়ে যাবে। লাখাইয়ে প্রতিষ্ঠিত হবে শিল্প কারখানা। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। আবার আওয়ামীলীগ সরকারই ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে। লাখাই উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদকে সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতাকালে এম.পি আবু জাহির এসব কথা বলেন। শনিবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সমীর দাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শওকত আলী ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোর্শেদ কামাল চৌধুরী। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জিয়া কলেজের অধ্যক্ষ দীন ইসলাম, প্রধান শিক্ষক আব্দুর রহমান, সহকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সেলিম বাহার প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com