বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জেলা ও উপজেলা প্রশাসনের ৩য় শ্রেণীর কর্মচারীদের ৮ ঘন্টা কর্মবিরতি

  • আপডেট টাইম সোমবার, ১৬ জুন, ২০১৪
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও ৮টি উপজেলা কার্যালয়ের সকল ৩য় শ্রেণীর কর্মচারীরা গতকাল সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্বেও ৩য় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণ না হওয়ায় এ কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা থেকে সকল কর্মচারী জেলা প্রশাসকের কার্যালয়ের চারপাশে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেন । পরে সমাবেশে বক্তব্য দেন, হবিগঞ্জ জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি মো. আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মো. নজীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা, তাদের দাবী আদায় না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারী দেন। এর আগে কর্মচারীরা পহেলা জুন থেকে ৩ ঘন্টা কর্মবিরতি পালন করে। এদিকে পূর্নদিবস কর্মবিরতির ফলে জেলা প্রশাসক কার্যালয়ের সকল কাজকর্ম বন্ধ রয়েছে। এতে দূর্ভোগে পড়েছে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও অফিসে আগত লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com