বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

অবৈধ পিস্তলটি তার হাতেই ছিল বলে পুলিশকে জানিয়েছে সুশান্ত দাসের ভাতিজা শুভ

  • আপডেট টাইম সোমবার, ২৪ মে, ২০২১
  • ৭৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গত ১৯ এপ্রিল শহরের চিড়াকান্দি এলাকায় সংঘর্ষকালে পিস্তল হাতে যুবকটি দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক সুশান্ত দাশ গুপ্তের ভাতিজা শুভ দাস গুপ্ত। পুলিশের হাতে আটকের পর জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায়, সংঘর্ষ চলাকালে সুশান্ত দাস গুপ্তের দেয়া লাইভ ভিডিওতে যুবকের হাতে যে পিস্তলটি দেখা গিয়েছিল সে যুবকটি সে নিজে (শুভ)। শুভ দাস গুপ্ত বানিয়াচং উপজেলার সুজিত দাসের ছেলে ও সুশান্ত দাশ গুপ্তের ভাতিজা। গতকাল রোববার হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে।
১৯ এপ্রিল সংগর্ষের ঘটনার সময় মঞ্জুরী ভবন থেকে কয়েক রাউন্ড গুলি ছুড়া হয়। ভিডিও ফুটেজে সিড়ির পাশে খালি গায়ে জিন্সের প্যান্ট পরিহিত শুভ দাসের হাতে পিস্তল দেখা গেছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও সদর মডেল থানা পুলিশের জিজ্ঞাসাবাদে অবৈধ পিস্তল হাতে ব্যক্তিটি সে নিজে বলে স্বীকার করেছেন শুভ। তার স্বীকারোক্তির সঙ্গে পুলিশের প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের মিলও রয়েছে।
গত শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে নবীগঞ্জ সড়কের অগ্রদূত ফিলিং ষ্টেশনের নিকট থেকে পুলিশ এসল্ট মামলার আসামী শুভ দাসকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ গ্রেফতার করে। জানা গেছে, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় গত এক বছর ধরে আাওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, ক্রীড়াঙ্গন, সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীসহ নানা শ্রেণি পেশার বিরুদ্ধে বিভ্রাক্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে গত ১৯ এপ্রিল শহরবাসীর ব্যানারে মানববন্ধন শুরু হয়। এ সময় পত্রিকাটির সম্পাদক সুশান্ত দাশ গুপ্ত তার ফেসবুক আইডিতে উস্কানীমূলক পোষ্ট দেন ও আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়ার পাশাপশি ফেসবুক লাইভে এসে অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকেন। ঘটনার সময় একদল যুবকের ইটপাটকেল ও টেটা ফিকল ছোড়াছুড়ি করলে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় সদর মডেল থানায় একটি পুলিশ এসল্ট মামলা হয়। এছাড়াও সুশান্ত দাশগুপ্তসহ তার সহযোগীদের আসামী করে আরও দুইটি মামলা হয়েছে। পুলিশ এসল্ট মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com