বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে স্মারক-সংকলন ‘মুক্তাক্ষর’র মোড়ক উন্মোচন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৫১৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে নবীগঞ্জে ‘বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ কর্তৃক প্রকাশিত স্মারক-সংকলন ‘মুক্তাক্ষর’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও বই পাঠ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফজলুল হক চৌধুরী সেলিম।প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন- সোনার বাংলা গড়তে সোনার মানুষ হতে হবে। সামাজিক অবক্ষয় রোধ ও সোনার মানুষ হতে হলে আমাদের সবাইকে ভালো বই পড়তে হবে। আর বই পড়ার উৎকৃষ্ট জায়গা হচ্ছে গ্রন্থাগার। আমরা যদি নিয়মিত গ্রন্থাগারে গিয়ে বই পড়তে পারি, তাহলে গ্রন্থাগারই হবে একদিন দিন বদলের হাতিয়ার।
গত শনিবার নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’- এর পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রতœদীপ দাস রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌতম দাশের পরিচালনায় সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও খ্যাতিমান শিক্ষক স্বর্গীয় রবীন্দ্র চন্দ্র দাস’র বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – নবীগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ, করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, নবীগঞ্জ উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিপুল দেব, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ভানু লাল দাশ, ইউপি মেম্বার ফনী ভূষন দাশ, প্রভাষক উত্তম কুমার দাশ, শংকর চক্রবর্তী, পরেশ চন্দ্র দাশ, দীলিপ চন্দ্র দাশ, গ্রন্থাগারের কো-ফাউন্ডার রতেœশ্বর দাস রামু, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কপিল কান্তি দাশ, ফনী দাশ, কুটিশ্বর দাশ, শুভ্রেন্দু দাশ, অপূর্ব দাশ, সাগর দাশ জনি, দেবাশীষ দাশ রতন, দ্বীপ দাশ, দীপ্ত দাশ, বিপ্লব দাশ, কনিক দাশ শুভ, সঞ্জু দাশ প্রমুখ।
সভায় বক্তাগণ ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ কর্তৃক প্রকাশিত স্মারক-সংকলন ‘মুক্তাক্ষর’ হবিগঞ্জ জেলার বেসরকারি গণগ্রন্থাগার ও মুক্তাহার গ্রামের ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com