বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

বৃন্দাবন সরকারি কলেজে একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৃন্দাবন সরকারি কলেজে একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১ টা ৪৫ মিনিটে কলেজের ১০২ নং কক্ষে ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ-এর প্রবাসী শাখার উদ্যোগে এবং হবিগঞ্জ কমিটির সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্য প্রফেসর এ. কে. এম. মাসুদুল হক। বিশেষ অতিথি ছিলেন- উপাধ্যক্ষ প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী ও প্রভাষক উজ্জ্বল রায়। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ জামাল হোসেন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এলামনাই এসোসিয়েশন বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ কমিটির সভাপতি হাসবী সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল হাসান, প্রবাসী শাখার সভাপতি সাইফুদ্দিন রুবেল, সাংগঠনিক সম্পাদক মো. জমশেদ মিয়া প্রমুখ। উক্ত অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য সুদুর চীন থেকে বিশেষ ভূমিকা পালন করেন প্রবাসী শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com