বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক পদে পদোন্নতি পেলেন পাশা ও মান্না

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রউফ পাশাকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক দায়িত্বপ্রাপ্ত ও হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শেখ মাহবুবুল আলম মান্নাকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে পদোন্নতি দেয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের দীর্ঘ দুঃসময়ে আন্দোলন ও সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করায় পুর্বের পদ বিলুপ্ত করে মোঃ আব্দুর রউফ পাশা ও শেখ মাহবুবুল আলম মান্নাকে যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ডাক্তার আবু বক্কর সিদ্দিকী ও সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
এদিকে পদোন্নতি দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় সংসদের সভাপতি ডাক্তার আবু বক্কর সিদ্দিকী ও সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম এর প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ পাশা ও শেখ মো মাহবুবুল আলম মান্না।
উল্লেখ্য, শেখ মাহবুবুল আলম মান্না ৩০ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি ইতিপূর্বে হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক মৎস ও পশু সম্পদ বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com