শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

পৈল গ্রামে বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামের পালপাড়া সৎসঙ্গীদের উদ্যোগে শ্রী গৌরাঙ্গ মন্দির প্রাঙ্গণে গত বৃহস্পতিবার রাতে বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে এক বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান মালার মধ্য ছিল সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নামজপ, সদ গ্রন্থাদি পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক ও আনন্দ বাজারে প্রসাদ বিতরণ। এসপিআর সুকুমার দাশের সভাপতিত্বে ও সনজিত দাশের পরিচালনায় আলোচনা করেন- এসপিআর দীপক কুমার তালুকদার, এসপিআর সাধন মজুমদার, জেলা সৎসঙ্গের উৎসব কমিটির সভাপতি সুনীল চন্দ্র দাশ, যোগেন্দ্র দাস, সবিনয় পাল, উত্তম কুমার দেব, রতন কুমার পাল প্রমূখ। অনুষ্ঠানে ঠাকুরের ছড়া পরিবেশন করেন, নিশাত, ঋত তপোধন, সাদ, সংগীত পরিবেশন করেন, জনেশ দাশ, রিহান দাশ, অর্পিতা পাল, শ্রেয়া পাল, রাই পাল, রাখী পাল প্রমূখ। অনুষ্ঠানে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com