মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৩১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে (ভিজিএফ) কর্মসূচির মাধ্যমে ১হাজার ৮৯জন অসহায়দের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। গতকাল সোমবার (১০ মে) দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১ হাজার ৮৯ জন অসহায় হত দরিদ্র নারী-পুরুষের মানুষের মাঝে ৪শত ৫০ টাকা করে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। নগদ অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বজলুর রশিদ এর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ সচিব রাসেন্দ্র কুমার দাসের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোঃ ওবায়দুল কাদের হেলাল, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা মুহিবুর রহমান। এতে উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ শামসু উদ্দীনসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com