বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ১০৮০ টাকা দরে সরকারী ধান সংগ্রহ শুরু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৫৭১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সরকারি পর্যায়ে অভ্যন্তরীণ বোরোধান সংগ্রহ ২০২১ শুরু হয়েছে। সরাসরি কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ধান কেনা হবে। গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ক্রয় অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম মাকসুদুল আলম, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা সাকিল আহমেদ, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুসা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জসিম উদ্দিন, নবীগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা অলক বৈষ্ণব প্রমূখ। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে অভ্যন্তরীণ বোরোধান ২৭ টাকা কেজি বা ১ হাজার ৮০ টাকা মন দরে উপজেলায় ১৬৯২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম মাকসুদুল আলম, উপজেলা কৃষি অফিসের মাধ্যমে কৃষকদের তালিকা যাচাই-বাছাই ও পরবর্তীতে লটারির মাধ্যমে কৃষকদের চুড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। তালিকা অনুযায়ী কৃষকদের কাছ থেকে সরাসরি ২৭ টাকা কেজি দরে বোরো ধান কেনা শুরু হয়েছে। উক্ত সংগ্রহ কার্যক্রম ১৬ আগষ্ট ২০২১ পর্যন্ত চলবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com