বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জেলা দায়রা আদালতেও জামিন হলো না নবীগঞ্জের ইউপি মেম্বার উস্তার ও শাহিনের

  • আপডেট টাইম সোমবার, ৩ মে, ২০২১
  • ৪০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের বহুল আলোচিত প্রতারণা মামলায় হবিগঞ্জ জেলা কারাগারে আটক আউশকান্দি ইউনিয়ন পরিষদের মেম্বার হাসান আলী ওরফে উস্তার মিয়া ও তার ভাতিজা শাহিনের জামিন না মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার হবিগঞ্জ জেলা দায়রা ভারপ্রাপ্ত জজ এস এম নাসিম রেজার ভার্চুয়াল আদালতে দীর্ঘ শুনানি শেষে জামিন না মঞ্জুর করেছে আদালত। আদালতে বাদী পক্ষের আইনজীবী ছিলেন এড. এমএ মজিদ এবং আসামি পরে আইনজীবীদের মধ্যে অংশ গ্রহণ করেন এড. সুলতান মাহমুদ, এড. চৌধুরী আশরাফুল বারী নোমান প্রমূখ। নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদ এর মেম্বার উস্তার দেড়মাস যাবত কারাবাস করলেও আত্মসাৎ এর ৭ লাখ টাকা এখনোও ফেরত না দেওয়ায় এলাকার জনসাধারণ এর মধ্যে আলোচনা সমালোচনার ঝড় বইছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার আউশকান্দি বাজারস্থ বকুল মিষ্টি ঘরের সত্ত্বাধিকারী ব্যবসায়ী রোমন মিয়ার নিকট থেকে জায়গা বিক্রির কথা বলে উল্লেখিত আসামীরা ৭ লাখ টাকা নেয়। কিন্তু জায়গা বুঝিয়ে না দিয়ে টালবাহানা করতে থাকে। বিগত ২০১৪ সালে টাকা নিলেও ৭ বছর ধরে জায়গা বুঝিয়ে দিচ্ছেনা এবং টাকাও ফেরত দিচ্ছেনা। এক পর্যায়ে ব্যবসায়ী রোমন ও তার পরিবারকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। গত ৮ মার্চ রোমন মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আলোকে গত ১৬ মার্চ পুলিশের একটি দল আউশকান্দি বাজারে অভিযান চালিয়ে ইউপি সদস্য উস্তার ও তার ভাতিজা শাহিন কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। উক্ত প্রতারণা মামলায় অপর আসামী গ্রেফতারকৃত ইউপি সদস্য উস্তার মিয়ার ভাই মোশাহিদ মিয়া দীর্ঘদিন যাবত পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com