বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুুরের জোড়া খুন মামলায় ২৩ জন জেলে

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ জুন, ২০১৪
  • ৫৪০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের ধর্মঘর বাজারে জল মহালের টেন্ডার দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামীলীগ, যুবলীগের ২৩ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছে বিজ্ঞ বিচারক। গতকাল বৃহস্পতিবার আওয়ামীলীগ নেতা মিজবাউল বর পলাশসহ ২৩ জন হবিগঞ্জ কোর্ডে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক উভয় পক্ষের আইনজীবিদের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
জলমহালের টেন্ডার জমা দেয়া নিয়ে উপজেলার ধর্মঘর বাজারের গত ১৩ এপ্রিল রাতে নেতা মেজবাউল বর ফরাশের গ্র“পের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।র দু’দিকে বি-বাদমান দু’ গ্রুপের শত শত নেতাকর্মী অস্ত্র শস্ত্র নিয়ে জড়ো হতে থাকে। রাত প্রায় সাড়ে ৮টার দিকে উভয় গ্র“পের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিজনগর গ্রামের রুক মিয়ার ছেলে ধর্মঘর কলেজের একাদশ শ্রেণী ছাত্র সোহেল মিয়া নিহত হয়। এবং গুলিবিদ্ধ আঃ জাহের ওরপে কালা মিয়া চিকিৎসাধিন অবস্থায় পর দিন ১৪ এপ্রিল মারা যান। এ ঘটনায় কালা মিয়ার ছেলে আকছির মিয়া বাদী হয়ে আওয়ামীলীগ নেতা মিজবাউল বর পলাশ, লোকমান ভুইয়াসহ ২৮জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করে। ওই মামলার আসামী হিসাবে ২৩ জন কোর্টে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে জেল-হাজতে পাঠানোর নিদের্শ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com