বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বিসেজিসি উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ জুন, ২০১৪
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ মো. আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন শিক্ষক হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষক সুধাংশু কর্মকার, তাজুল ইসলাম, তাসলিমা আক্তার, কৃতি ছাত্রী মোবাশ্বির আক্তার এষা, মায়িশা ইসলাম দিশা প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা বিকেজিসি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সালের এসএসসি, জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৪৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন। এর আগে প্রধান অতিথি বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com