শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরের শতবর্ষী মাবিয়ার নিয়মিত খোঁজ নিচ্ছেন পুলিশ

  • আপডেট টাইম সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৫৫২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের শতবর্ষী মাবিয়ার নিয়মিত খোঁজ নিচ্ছেন পুলিশ প্রশাসন। বাহিরের আলো বাতাস উপভোগ করতে আজ রোববার বিকালে মাবিয়াকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা’র পক্ষ থেকে একটি উইল চেয়ার উপহার হিসেবে নিয়ে হাজির হয়েছেন মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মোঃ মহসিন আল মুরাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক রোকন, ওসি (তদন্ত) মোঃ আমনুল ইসলাম।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের মৃত খালেক মিয়ার স্ত্রী মাবিয়া আক্তার (১০২) কে তার একমাত্র ছেলের বউ ঘর থেকে বের করে দেয়। ঘটনাটি এসএইচ উজ্জল নামে এক যুবক তার ফেইজবুকে আইডিতে পোষ্ট করে। উক্ত পোস্টটি হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা’র নজরে আসলে তাৎক্ষনিক মাধবপুর থানার ওসি’কে নির্দেশ দিলে ওসি আব্দুর রাজ্জাক বৃদ্ধার জন্য খাবার, নতুন শাড়ী নিয়ে ওই বাড়ীতে গিয়ে বৃদ্ধার পুত্র বধুকে বুঝিয়ে মাবিয়াকে ঘরে তুলে দিয়েছিলেন। এসপির নির্দেশে মাধবপুর থানা পুলিশ নিয়মিত বৃদ্ধা মাবিয়ার খোজ খরব নিচ্ছে বলে প্রতিবেশিরা জানিয়েছে। এরই অংশ হিসেবে বয়সের ভাড়ে নুয়ে পড়া মাবিয়াকে আজ উইল চেয়ারে করে বাড়ীর আঙ্গিনায় ঘুরিয়ে আসলেন মাধবপুর থানা পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com