মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে দুই মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদন্ড

  • আপডেট টাইম রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩৮৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে চৌমুহনী ভুট্টায় আটককৃত দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে এ কারাদ- প্রদান করেন। দ-প্রাপ্তরা হলেন, মাধবপুর উপজেলার রাজনগর গ্রামের আক্কাস আলীর ছেলে মিশু মিয়া ও নরসিংদী জেলার রায় পুরা থানার বাহিরচড়া গ্রামের মনির মিয়ার স্ত্রী সুমা আক্তার। কাশিমনগর পুলিশ ফাড়ির এএসআই গোলাম মোস্তফা জানান, গোপন খবর পেয়ে চৌমুহনী ভূট্টায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করি। পরে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ৬ মাস করে কারাদ- দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com