বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে জাহির হত্যার মামলার আসামী রাজা ও বশির গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৫৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের দেবপাড়া (বাশডর) গ্রামের আলোচিত বৃদ্ধ জাহির আলীর হত্যার মামলার অন্যতম আসামী রাজা মিয়া ও বশির মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাতে বাশডর থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উল্লেখিত গ্রামের লোকজন বিজনা নদী লীজ নেওয়াকে কেন্দ্র করে দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক ভাগের নেতৃত্বে দেন রাজা, বশির, মনর, আঃ জলিল, কাচন মিয়াগংরা অপর পক্ষের নেতৃত্বে দেন সামছু, আরশ আলীগংরা। বিজনা নদী লীজকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে একাধিকবার হামলা পাল্টা হামলা, মামলা মোকদ্দমা চলে আসছিল। এ নিয়ে একাধিক শালিস বিচার করে ও কোন সমধানে আসেনি। ফের হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। আরশ আলীর পিতা বৃদ্ধ জাহির মিয়া খুন হন। খুনের ঘটনায় আরশ আলী বাদী হয়ে নবীগঞ্জ থানায় ৯৪ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। ৩টি লুটপাট, হামলা, বাড়িঘর ভাংচুরের ঘটনায় গত শনিবার আবুল হোসেন বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। ওই মামলা বশির মিয়া ও রাজা মিয়াকে নবীগঞ্জ থানার সাব ইন্সেপেক্টর কামাল হোসেন অভিযান পরিচলানা কর গ্রেফতার করা হয়। গতকাল বুধবার তাদের কোর্টে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com