শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সিলেটের গোলাপগঞ্জে মন্দিরে তরুণীকে ধর্ষণের চেষ্টা, পুরোহিত গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩৮১ বা পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি ॥ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামে শ্রী শ্রী গিরিধারী জিউ মন্দিরে এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোক্ত মন্দিরে ধর্মসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামের শ্রী শ্রী গিরিধারী জিউ মন্দিরে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগে জানা যায়, বন্দিরের পার্শ্ববর্তী বাড়ির এক তরুণী মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ধর্মীয় শিক্ষা লাভের জন্য প্রাণগোবিন্দ দাসের কাছে যান।
এসময় পুরোহিত ও তার অপর সহযোগী কালাকোনা গ্রামের দিপংকর দেব তপন (৩৮) ওই তরুণীকে জরুরী কাজের কথা বলে মন্দিরের পাশে নিয়ে যান। সেখানে তারা মেয়েটির মুখে চেপে ধরে ধর্ষণের চেষ্টা করলে তরুণী চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে আশ পাশের লোকজন ও তরুণীর আত্মীয় স্বজন এগিয়ে এসেনে এবং হাতে নাতে এক বৈষ্ণব (পুরোহিত) আটক করেন।
জানা যায়, প্রাণগোবিন্দ দাস ওরফে ফরেস্ট চৌহান (৪৬) এর গ্রামের বাড়ি টাংগাইল জেলার দেলহোহার থানার সিলিমপুর গ্রামের কালু চৌহানের ছেলে। সে দীর্ঘ দিন ধরে শ্রী শ্রী গিরিধারী জিউ মন্দিরে বৈষ্ণব (পুরোহিত) হিসেবে দায়িত্ব পালণ করে আসছে।
ধর্মী শিক্ষা লাভের জন্য তার কাছে প্রায়ই যাওয়া আসা করতেন এলাকার হিন্দু ধর্মের তরুণ তরুণী বিভিন্ন বয়সের অনুসারীরা। খবর পেয়ে এলাকার সর্বস্তরের জনসধারণ প্রাণগোবিন্দ দাসকে গণধোলাই দেন। তখন তার সহযোগী দিপংকর দেব তপন পালিয়ে যায়। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে প্রাণগোবিন্দ দাস ও দিপংকর দেব তপনকে অভিযোক্ত করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com