রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ শহর দিনে-দুপুরে কলেজছাত্রীকে ছুরিকাঘাত করে স্বর্ণের চেইন ছিনতাই

  • আপডেট টাইম শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৪৪৬ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ শহরে দিনে-দুপুরে শাওলিন আক্তার নামে এক কলেজছাত্রীকে ছুরিকাঘাত করে স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন কোরেশনগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে, দিনে-দুপুরে এরকম ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন ওই এলাকার সাধারণ মানুষ। ওই কলেজছাত্রী শহরের কোরেশনগর এলাকার বাসিন্দা। কলেজ ছাত্রীর ভাই রবিন আহমেদ জানান, তাঁর মা ও বোন শহরের রাজনগর এলাকায় অবস্থিত বসুন্ধরা টেইলার্স থেকে রিকশায় বাসায় ফিরছিলেন। কোরেশনগর এলাকার পাড়ার ভেতরে রাস্তায় রিকশাটি পৌঁছা মাত্র মোটরসাইকেল আরোহী একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। পরে কোনো কিছু বুঝে উঠার আগেই তার কলেজ পড়ুয়া বোনকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ৩টি স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি জানান, কোরেশনগর একটি আবাসিক এলাকা। যা থানা থেকে মাত্র দুই মিনিটের রাস্তা। এমনস্থানে যদি প্রকাশ্যে দিবালোকে এমন ছিনতাইয়ের ঘটনা ঘটে তা হলে জনগণের জানমালের নিরাপত্তা কোথায় হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী বলেন, ঘটনা জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com