সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

বানিয়াচঙ্গ উপজেলার সাবেক চোয়ারম্যান নূরুল আমিন চৌধুরী আর নেই

  • আপডেট টাইম শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৪৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের প্রতিষ্ঠাতা উপজেলা চোয়ারম্যান মোঃ নূরুল আমিন চৌধুরী আর নেই। গত ৩ এপ্রিল শনিবার রাত প্রায় সাড়ে ৮ টায় নূরুল আমীন চৌধুরী ভারতের দিল্লি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয় হয়েছিল ৬৯ বছর। তিনি মা, স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ৪ ভাই, ৪ বোন সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, নুরুল আমিন চৌধুরী দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে ভোগছিলেন। একাধিকবার ভারতে চিকিৎসা গ্রহণ করেছেন। মাস খানেক পূর্বে পুনরায় চিকিৎসার জন্য ভারত যান। সেখানে চিকিৎসাধিন অবস্থায় গত ৩ এপ্রিল মারা যান। মরহুমের জানাযার নামাজ আজ শুক্রবার সকাল ১০টায় হবিগঞ্জ চান মিয়া জামে মসজিদে অনুষ্টিত হবে। মরহুমের গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার মকা গ্রামে বিকেল সাড়ে ৩টায় দ্বিতীয় জানাযা নামাজ শেষে দাফন করা হবে।
তিনি বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়ন পরিষদের ৩ বার চেয়ারম্যান নির্বচিত হন। পরে হোসাইন মোহাম্মদ এরশাদ সরকারের উপজেলা চেয়ারম্যান প্রথা চালু হওয়ায় তিনি বানিয়াচং উপজেলার প্রতিষ্ঠাকালসহ ২ বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯১ সনের জাতীয় সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে ২৩৭ ভোটের ব্যবধানে পরাজিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com