রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নানার বাড়ীতে বেড়াতে এসে বানিয়াচংয়ে নদীতে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৪১১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে নদীতে পড়ে গিয়ে ২ বছর বয়সের শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শাখা কুশিয়ারা নদীতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। একই ইউনিয়নের মুসলিমপুর গ্রামের মোশাহিদ মিয়ার শিশু কন্যা সাথী আক্তার (২) নানার বাড়ী বাতাকান্দিতে মায়ের সাথে বেড়াতে এসেছিলো। ঘটনার সময় অন্যান্য শিশুদের সাথে নদীর পাড়ে খেলারত অবস্থায় সাথী আক্তার সকলের অগোচরে নদীতে পড়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন অনেক সময় খোজাখুজি করে নদী থেকে সাথীর মৃতদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে ইউপি সদস্য আকবর হোসেন রাজু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লোকমুখে শুনেছি একজন শিশু বাচ্চা মারা গেছে। তবে শিশুটির বাবার বাড়ী অন্য ওয়ার্ডে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com