সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে বিপুল পরিমান চোরাই গোল কাঠ জব্দ

  • আপডেট টাইম বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৪৩০ বা পড়া হয়েছে

জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে বিপুল পরিমান চোরাই গাছ আটক করেছে বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ি। জানাযায় মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জের লস্করপুর রেলগেইট শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মোঃ শহিদুর রহমানের নেতৃত্ব শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষন ফাঁড়ির সহকারী কর্মকর্তা মোঃ আহমদ আলী, মোঃ জাকির হোসেন, রেঞ্জ সহযোগী কর্মকর্তা মোঃ ইসাক আলী, আশরাফ আলী, নজরুল ইসলাম এক অভিযান চালায়। এ সময় অবৈধ ভাবে পরিবহনকালে ট্রাক ভর্তি (ঢাকা মেট্রো-ট-২৪- ১০৭৫) ইউকেলিপটাস গাছের প্রায় ২শ ৫০ ঘনফুট গোল কাঠ জব্দ করা হয়। শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষন ফাঁড়ির সহকারী কর্মকর্তা মোঃ আহমদ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন জব্দকৃত কাঠগুলি ইউকেলিপটাস গাছের গোল কাঠ। যার বাজার মূল্য প্রায় দেড়লাখ টাকা। কাঠগুলি নওগা থেকে চোরাই পথে সিলেট যাচ্ছিল। ট্রাকের চালক পালিয়ে যাওয়াতে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com