শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শেখ হাসিনা মেডিকেল কলেজে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

  • আপডেট টাইম রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৪৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতার “সুবর্ণ জয়ন্তী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ উপলক্ষ্যে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে মহান স্বাধীনতার ৫০তম বর্ষে পদার্পণে “সুবর্ণ জয়ন্তী” এর উপর উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়। সকাল ৯ ঘটিকায় শিক্ষকমন্ডলী, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে মেডিকেল কলেজের সভা কক্ষে অধ্যক্ষ ডাঃ মোঃ আবু সুফিয়ান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্র মোঃ তৌহিদুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখের অত্র মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (প্যাথলজি) ডাঃ অজয় রায় চৌধুরী, সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) ডাঃ মোঃ সোলাইমান মিয়া, সহকারী অধ্যপক (কার্ডিওলজি) ডাঃ শাহ মোঃ রেজাউল করিম, সহকারী অধ্যাপক (মেডিসিন) ডাঃ স্বপন কুমার সিংহ ও মোঃ আব্দুল মন্নান, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ও অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা ও স্বাধীনতার ৫০ তম বর্র্ষে সুবর্ণ জয়ন্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাত ধরে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। পরে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবংজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি গভীরশ্রদ্ধা ও মাগফেরাত কামনা করা হয়।
সভা শেষে অধ্যক্ষ ডাঃ মোঃ আবু সুফিয়ান চিকিৎসা শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় “শেরে-বাংলা স্মৃতি পদক-২০২১” প্রাপ্তিতে অত্র মেডিকেল কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ ফুল দিয়ে অভিনন্দন জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com