বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরের যশেরআব্দায় রাস্তা নিয়ে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৪৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশেরআব্দায় রাস্তা নিয়ে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। এ সময় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গতকাল শনিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকার মাখন পালের সাথে নিরঞ্জন পালের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধ নিষ্পত্তির জন্য ওই এলাকায় সালিশের আয়োজন করা হয়। তখন মাখন পালের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিরঞ্জনের লোকজনের উপর হামলা চালায়। এক পর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় বাড়িঘরে লুটপাট ও ভাংচুর হয়। গুরুতর আহত অবস্থায় গৌরি পাল, বৈশাখী পাল, শংকর পাল, পিন্টু পাল, নিরঞ্জন পাল ও ননী পালকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং অপর আহতদের চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com