সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুরে একই রাতে ২টি মন্দির ও ১টি শশ্মনে চুরি

  • আপডেট টাইম রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের আদাঐর গ্রামে শুক্রবার গভীর রাতে একই রাতে ২ মন্দির ও একটি শশ্মানে চুরি সংঘটিত হয়েছে। দৃর্বৃত্তরা ২টি কষ্টি পাথরের মূর্তি সহ ৫টি মূর্তি ও দান বাক্স ভেঙ্গে টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। খবর পেয়ে শনিবার সকালে হবিগঞ্জের সহকারি পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট) সার্কেল মহসিন আল মুরাদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম ও চেয়ারম্যান ফারুক পাঠান ঘটনাস্থল পরিদর্শন করেন। রাজ-রাজেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমল ঘোষ জানান-শনিবার ভোরে মন্দির পরিস্কার করতে গিয়ে দেথতে পান মন্দিরের গেইটের থালা ভাঙ্গা। ভেতরে প্রবেশ করে দেখেন পিতলের দুটি মুর্তি প্রণামীর বাক্সটি ভেঙ্গে টাকা নিয়ে গেছে দৃর্বৃত্তরা। এছাড়া কালি মন্দির ও মহাশশ্মানে একই কায়দায় চুরি সংঘটিত হয়েছে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মোঃ আমিনুল ইসলাম জানান এ ঘটনায় তদন্ত চলছে। দৃর্বৃত্তদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com