শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে র‌্যাব ক্যাম্পের উদ্বোধনকালে মহাপরিচালক ॥ র‌্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনগণের আস্থার জায়গায় পরিণিত হবে

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৫১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে র‌্যাব-৯ এর হবিগঞ্জ ক্যাম্পে উদ্বোধন করা হয়েছে।
র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল- মামুন বিপিএম, পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল ১৮ মার্চ এ ক্যাম্পের উদ্বোধন করেন। হবিগঞ্জ জেলার ৯টি থানা, পৌরসভাসহ আশ-পাশের এলাকা এ সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) কোম্পানির এ ক্যাম্পের অধীনে থাকবে।
র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল- মামুন বিপিএম, পিপিএম প্রধান অতিথির বক্তব্যে এ ক্যাম্প স্থাপনে এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় আরও গতিশীল ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, র‌্যাব সৃষ্টির পর থেকেই মাদক, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও জঙ্গি বিরোধী বিভিন্ন অভিযান পরিচালিত করে আসছে। তিনি আরো বলেন, হবিগঞ্জ জেলার বিরাট অংশ সীমান্তবর্তী হওয়ায় এই ক্যাম্পটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে জনগনের আস্থার জায়গায় পরিণিত হবে। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণে আইন-শৃঙ্খলা বাহিনী আরো উন্নত ও যুগোপযোগী হবে এই লক্ষ্যে সরকার কাজ করছে। সুনামগঞ্জ জেলার শাল্লার ঘটনাকে কেন্দ্র করে তিনি জানান যে, সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষাসহ কেউ যেনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সে লক্ষ্যেও কাজ করছে র‌্যাব। তিনি তার আলোচনায় বানিয়াচং এ প্রাইমারি স্কুলে পড়ার স্মৃতি তুলে ধরেন।
র‌্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম পিএসসি, এএসসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কে এম আজাদ এনডিসি, পিএসসি (অপারেশন), সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার মোহাম্মাদ উল্ল্যা বিপিএম, পিপিএম, জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক এডঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল সহ সাংবাদিক, স্থানীয় জন প্রতিনিধি, রাজনীতিবিদগণ, সুশীল সমাজ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com