সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

আব্দুল্লাহপুর গ্রামে জমি নিয়ে বিরোধ ॥ ৫ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৫১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হরিচন্দ্র রায়ের পুত্র অরুন রায় বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলার অভিযুক্তরা হচ্ছে-মৃত রাকেশ রায়ের পুত্র সুজিত রায় রতু, রানা রায় ও সুনিত রায়, রানা রায়ের স্ত্রী মিলন রায় ও কন্যা তুলি রায়।
মামলায় বলা হয়, আব্দুল্লাহপুর মৌজার জেএল নং-৪১, এসএ খতিয়ান নং-৩৬, এসএ ৯৮৪ ও ১০৪৭ নং দাগের দাগের ২.৩৪ শতকের মধ্যে ১৫ শতক ভূমি বাদী অরুন রায় ভোগ দখল করে আসছেন। ইদানিং অভিযুক্তরা জালিয়াতির আশ্রয় নিয়ে ওই ভূমি তাদের মালিকানা দাবী করে আমার ঘর ভেঙ্গে ভূমিটি তারা দখল করে নেবে বলে বিভিন্ন স্থানে প্রচার করে আসছে। এদিকে জরিপে ওই ভূমি জেলা প্রশাসকের নামে রেকর্ডভূক্ত হওয়ায় অরুন রায় বাদী হয়ে ল্যান্ড সার্ভে মামলা দায়ের করেছেন।
এ অবস্থায় অভিযুক্তরা ওই ভূমিতে যাতে প্রবেশ করতে না পারে সে জন্য মামলায় স্থায়ী নিষেধাজ্ঞাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com