বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে জাতীয় শিশু দিবসের প্রস্তুতি সভা

  • আপডেট টাইম শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৬৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্ম বার্ষিকী, জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ গিয়াস উদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, নবীগঞ্জ সরকারী জে,কে স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, পজীপ কর্মকর্তা শাকিল আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ রেজভী আহমেদ খালেদ, মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, তাজ উদ্দিন (র.) কোরেশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেদৌসী, তথ্য আপা নাহিদা ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, হিরা মিয়া গালস হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফুল আলম, প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ দুলাল চৌধুরী, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দেব, উপজেলা সমবায় অফিসার হাফিজুল ইসলাম, সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমেদ প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও উপজেলা প্রাথমিক মাধ্যমিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সকল অনুষ্ঠান পালন করতে বিভিন্ন কমিটি করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া ২৬ মার্চ জাতীয় দিবসের দিনে যাতে করে জাতীয় পতাকা সঠিত মত টানানো হয় ওই বিষয়টি গুরুত্ব দিয়া হয় এবং ওই দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের নেতৃত্বে একটি মোবাইল টিম পরিচালিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com