বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নোয়াখাল-চরগাও-শিকারপুর গ্রামে উঠান বৈঠকে জি কে গউছ ॥ বিএনপি বার বার রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে মানুষের জন্য কাজ করেছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী সংসদ নির্বাচনে মেয়র আলহাজ্ব জি কে গউছকে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছেন হবিগঞ্জ শহরতলী নোয়াখাল-চরগাও-শিকারপুর গ্রামবাসী। গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে গ্রামবাসী এই আহ্বান জানান। এ সময় এলাকাবাসী বলেন- মেয়র জি কে গউছ একজন পরিক্ষিত কাজের লোক। তার মাধ্যমে হবিগঞ্জ পৌরসভায় ব্যাপক উন্নয়ন হয়েছে। পায়জামা শহর হিসেবে খ্যাত হবিগঞ্জ শহরকে আধুনিক শহরে রূপান্তরিত করেছেন। বাইপাস সড়ক নির্মাণ করে শহরের উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছেন। তিনি এমপি হলে হবিগঞ্জের প্রতিটি এলাকায় ব্যাপক উন্নয়ন হবে।
হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন- দেশের কি অবস্থা সে দিকে আওয়ামীলীগ সরকারের নজর নেই। তারা ব্যস্ত নিজেদের আখের গোচাতে। কিন্তু বিএনপি দেশ ও জাতির কল্যাণে কাজ করতে বিশ্বাসী। বিএনপি বার বার রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে মানুষের জন্য কাজ করেছে। আগামীতেও রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে বিএনপি মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবে। মেয়র বলেন- বিএনপি বিভিন্ন সময়ে রাষ্ট্র ক্ষমতায় গেলেও হবিগঞ্জে থেকে আমরা কোন এমপি দিতে পারি নাই। কিন্তু হবিগঞ্জের উন্নয়ন থেমে থাকেনি। মেয়র জি কে গউছ গ্রামবাসীর উদ্দেশ্য বলেন- বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করুন উন্নয়ন কাকে বলে দেখতে পারবেন।
আলহাজ্ব মজুমদার মিয়ার সভাপতিত্বে ও মোঃ ফারুক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাজী নুরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, জেলা জাসাদের আহ্বায়ক ক্বারী মিজানুর রহমান চৌধুরী, ওলামদল নেতা মাওঃ কাশেম বিল্লাহ নোমান, আমিনুল ইসলাম ফটিক, ফরিদ মিয়া, জিলু মিয়া, কুতুব উদ্দিন, শানু মিয়া, সজল মিয়া, সোহেল মিয়া, আহাদ আলী, সিরাজ মিয়া, কালাম মিয়া, সবুজ মিয়া, জিল্লুর রহমান দুলাল, জি কে ঝলক, মালেক শাহ, আব্দুস শহীদ, আব্দুল খালেক, মোঃ সেলিম, আশিক মিয়া, মাওঃ জাকারিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com