সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম.এ মান্নান আজ হবিগঞ্জ আসছেন

  • আপডেট টাইম রবিবার, ৮ জুন, ২০১৪
  • ১০০৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা এম.এ. মান্নান আজ হবিগঞ্জ আসছেন। জেলা পরিষদ অডিটোরিয়ামে আজ সকাল ১০ টায় অনুষ্ঠিতব্য ইসলামী ফ্রন্টের জেলা সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন। সম্মেলন উদ্বোধন করবেন দলের প্রেসিডিয়াম সদস্য আল্লামা অধ্যক্ষ শেখ আব্দুল করিম সিরাজনগরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন প্রেসিডিয়াম সদস্য আল্লামা অধ্যক্ষ এ.টি.এম নূর উদ্দিন জঙ্গী, যুগ্ম মহাসচিব আল্লামা স.উ.ম আব্দুস সামাদ, যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, শিল্প ও বাণিজ্য সচিব মাওলানা শাহজালাল আহমদ আখঞ্জি, সাহিত্য ও সাংস্কৃতিক সচিব মাওলানা সোলায়মান খান রাব্বানী ও বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নুরুল হক চিশ্তী। সম্মেলন সফল করতে উপজেলা, পৌর শাখা সহ সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা গোলাম সরওয়ার ও সদস্য সচিব মাওলানা সাইফুল মোস্তফা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com