শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আতাউর রহমান সেলিমের সমর্থনে রাজনগর এলাকায় উঠান বৈঠক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে ৭ নং ওয়ার্ডের রাজনগর এলাকায় গতকাল বুধবার রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক উঠান বৈঠক হয়। বৈঠকে উপস্থিত এলাকাবাসী আতাউর রহমান সেলিমকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে বলেন, আতাউর রহমান সেলিম নির্বাচিত হলে উন্নয়নের মাধ্যমে হবিগঞ্জ পৌরসভাকে পাল্টে দেবেন। এজন্যই তাকে আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে একবার সুযোগ দেয়া উচিত। সাবেক কমিশনার আব্দুল মোতালিব মমরাজের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেলের পরিচালনায় উঠান বৈঠকে বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবুল মনসুর, রাজনগর পঞ্চায়েত কমিটির সর্দার গোলাম মোস্তফা রফিক, আব্দুর রহমান, নাসির উদ্দিন, মোস্তাক গাজী, অ্যাডভোকেট লতিফুর রহমান অনু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি গউছ উদ্দিন চৌধুরী, গোলাম সরওয়ার বাচ্চু, শাহবাজ চৌধুরী, মানু মিয়া প্রমুখ। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কাজী নাজমুল হোসেন। সভায় এলাকার মুরুব্বীয়ান এবং যুবসমাজসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এতে উপস্থিত হয়ে আতাউর রহমান সেলিম একটি বারের জন্য সকলের ভোট দোয়া ও আশির্বাদ কামনা করেন। এ সময় উপস্থিত সকলেই হাত তুলে তাকে সমর্থন জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com