বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে নসিমন গাড়ীর চাপায় পথচারী নিহত

  • আপডেট টাইম বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বানিয়াচং সড়কের সাধু মিয়া মার্কেটের সামনে গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে দ্রুতগতিতে নবীগঞ্জগামী একটি নসিমন গাড়ীর চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত লুৎফুর রহমান বাবুল (৫২) পৌর এলাকার রাজাবাদ গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। ঘটনার খবর পেয়ে পুলিশ দূর্ঘটনায় কবলিত নসিমন গাড়ী এবং চালককে থানায় আটক করেছে। স্থানীয় সুত্রে জানাযায়, উল্লেখিত সময়ে পৌর এলাকার রাজাবাদ গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে লুৎফুর রহমান বাবুল বাজারে যাচ্ছিল। ওই সড়কের সাধু মিয়া মার্কেটের সামনে আসামাত্র পিছন দিক থেকে আসা দ্রুতগামী একটি নসিমন গাড়ী উক্ত পথচারীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান শুন্য হয়ে পড়েন। তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন আহত বাবুলকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরন করেন। পরে আহতকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সড়ক দূর্ঘটনায় লুৎফুর রহমান বাবুল মৃত্যুর খবর এলাকায় পৌছলে শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com