শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

বানিয়াচংয়ে আইন শৃংখলা কমিটির সভায় ॥ ঐতিহাসিক গড়ের খাল পুনরুদ্ধারের সিদ্ধান্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে ইউএনও মাসুদ রানার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি। এমপি আব্দুল মজিদ খান বলেন, সমাজে অন্যায়-অপরাধ বেড়ে গেছে। এক শ্রেণি অপরাধ করে, অন্যদিকে অপর আরেক শ্রেণি প্রতিবাদ না করে চেয়ে চেয়ে দেখে। এটা আসলে কাম্য নয়। সমাজের যতসব অন্যায়-অপরাধ আছে সেসব মুলোৎপাঠনে আইন শৃংখলা রাকারি বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। আর তা ছাড়া কোন দাঙ্গা-হাঙ্গামাসহ যে কোন ঘটনা ঘটলে কোন নিরপরাধ মানুষ যাতে করে হয়রানির শিকার না হয় সেদিকে প্রশাসন এবং আইন শৃংখলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন। আরও উপস্থিত ছিলেন ইউএইচও শামীমা আক্তার, ইউপি চেয়ারম্যান শামসুল হক, আব্দুল আহাদ, মোঃ হাবিবুর রহমান, মোঃ রেখাছ মিয়া, জয়কুমার দাশ, এরশাদ আলী, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মামুন মোল্লা, পিআইও মলয় কুমার দাশ, মুফতি আতাউর রহমান, উপজেলা শিা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয়, নির্ধারিত স্থান ব্যতিত সিএনজি, টমটম ও মিশুক এর স্ট্যান্ড করতে না দেয়া, বানিয়াচংয়ের ঐতিহাসিক গড়ের খাল পুনরুদ্ধার ও করোনার ভ্যাকসিন সম্পর্কে প্রত্যেক মসজিদে এবং ইউনিয়নে মাইকিং করে এর সুফল সম্পর্কে সকল শ্রেণিপেশার মানুষকে অবহিত করা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com