বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিজানুর রহমান মিজান

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র মোঃ মিজানুর রহমান মিজান। গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এদিকে শহরবাসীর মাঝে চাপা গুঞ্জন ছিল বর্তমান মেয়র মিজান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কি না। শহরে তার তেমন কোন নির্বাচনী প্রচার প্রচারণা বা তৎপরতাও লক্ষ করা যায়নি। তাই অনেকে ধরেই নিয়েছিলেন মেয়র মিজান শেষ পর্যন্ত নির্বাচন থেকে সড়ে দাড়াবেন। কিন্তু গতকাল তিনি মনোনয়ন প্রত্যাহার না করায় শহরবাসীর ধারণা পাল্টে যায়। মেয়র মিজানুর রহমানের একটি ঘনিষ্ট সূত্র জানায়, গত উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। শহরবাসী তাকে বিজয়ী করে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছে। তিনিও স্বল্প সময়ে পৌরসভার উন্নয়নের মাধ্যমে তাদের ভালবাসার প্রতিদান দেয়ার চেষ্টা করেছেন। তাই এবারও তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বিশ^াস করেন শহরবাসী এবারও তাকে ভালবেসে তাদের হৃদয়ে ঠাই দেবে। বিপুল ভোটে এবারও তিনি মেয়র নির্বাচিত হবেন। তারা পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পৌরবাসীর মূল্যবান ভোট, দোয়া, আশীর্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com