বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

স্থানীয় সরকার সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৭ জুন, ২০১৪
  • ৫৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার সাংবাদিকতা বিষয়ক কর্মশালা গতকাল শুক্রবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) ও এসডিসি সহযোগিতায় লোকাল গভর্নেন্স জার্নালিজম ডভেলপমেন্ট ফোরাম উক্ত কর্মশালার আয়োজন করে।
উক্ত কর্মশালায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৩০ জন সিনিয়র সাংবাদিক অংশগ্রহন করেন। কর্শশালার শুরুতে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সংগঠনের সভাপতি ও সমকালের মফস্বল সম্পাদক কবি সিকান্দার ফয়েজ, বৈশাখী টিভির মফস্বল সম্পাদক সাখাওয়াত হোসেন এবং এমএমসি সিলেটর সমন্বয়কারী মিজানুর রহমান। কর্মশালায় আলোচনায় তিনি গ্রাম আদালত, নারীর মতায়ন, হোল্ডিং টাক্স, কর্মসৃজন প্রকল্প, টিআর, কাবিখা, কাবিটা প্রকল্প নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির ওপর গুরুত্বারোপ করেন। দিনব্যাপী কর্মশালা শেষে বক্তব্য রাখেন সাংবাদিক মো: আমির হোসেন, হারুনুর রশিদ, নুরুল ইসলাম, আকমল হোসেন নিপু, আহমদ ফারুক মিল্লাত, সালেহ এলাহি কুটি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com