বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লামা পইলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লামা পইল গ্রামে রিফা দাস (২৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে তার লাশ নিয়ে স্বামীর বাড়ির লোকজন পালিয়ে গেছে। পরে বিষয়টি পুলিশ জানতে পারলে লাশ নিয়ে এসে মর্গে রাখা হয়। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ বলছে, হত্যা, আবার কেউ বলছে আত্মহত্যা। জানা যায়, ওই গ্রামের রিপন দাসের স্ত্রী রিফা দাস গত রবিবার দুপুরে স্বামীর বাড়িতে বিষাক্রান্ত অবস্থায় ছটফট করতে থাকলে সেখানকার লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট নিয়ে যাওয়া হয়। সেখানে যাবার পথে রাস্তায় রিফা মারা যায়। পুলিশকে না জানিয়ে রিফার স্বামীর বাড়ির লোকজন তড়িগড়ি করে লাশ দাহ করার পায়তারা করে। বিষয়টি পুলিশের নজরে এলে পুলিশ জনপ্রতিনিধিদের মাধ্যমে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার পর রিফার স্বামীকে পাওয়া যাচ্ছে না। এলাকাবাসী জানিয়েছে প্রায়ই স্বামী-স্ত্রীর মাঝে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com