বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে গলায় ফাঁস দিয়ে হাসনা আক্তার (২৫) নামের স্বামী পরিত্যাক্ত এক যুবতী আত্মহত্যা করেছে। সে বানিয়াচং উপজেলার বড়আব্দা গ্রামের আব্দুর সাহিদের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে গতকাল বুধবার সকালে ঘরের তিরের মধ্যে হাসনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। জানা যায়, কয়েক বছর আগে হাসনার স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এর পর থেকেই সে পিত্রালয়ে বসবাস করে আসছে। খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত দেব জানান, ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবুও বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com