সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জ পৌরবাসীর স্বার্থে নৌকার বিজয় জরুরী-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় নৌকার বিজয় নিশ্চিতে কাজ করার জন্য সংগঠনের সকল নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি এবং সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি সোমবার রাতে তাঁর বাসভবন প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ নির্দেশনা দিয়েছেন।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি বলেছেন, উন্নয়নের স্বার্থে হবিগঞ্জ পৌরসভায় নৌকার বিজয় জরুরী। এ লক্ষ্যেই দলীয় প্রার্থীর পক্ষে সকল নেতাকর্মীকে এক যোগে কাজ করতে হবে। এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনা। সভায় নেত্রীর নির্দেশনা ও হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন-অগ্রগতির স্বার্থে অতীতের সবকিছু ভুলে গিয়ে দল মনোনিত প্রার্থীর জন্য কাজ করতে তিনি সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান।
বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও হবিগঞ্জ জজকোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ আরব আলী, আওয়ামী লীগ নেতা ডাঃ অসিত রঞ্জন দাশ, আবুল ফজল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম প্রমুখ। সভার সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। সভায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আতাউর রহমান সেলিম তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে সংগঠনের কাজ করতে গিয়ে যদি কারো সাথে ভুল বুঝাবুঝি হয়ে থাকে তাহলে এসব ভুলে সকল নেতাকর্মীকে নৌকার পক্ষে কাজ করার জন্য আবেদন জানান।
পরে পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূর উদ্দিন চৌধুরী বুলবুল ও জেলা আওয়ামী লীগ নেতা শংখ শুভ্র রায় নৌকার প্রতি সমর্থন জানিয়ে দল মনোনিত প্রার্থীর পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পরে শহীদ উদ্দিন চৌধুরী আহবায়ক ও নিলাদ্রী শেখর পুরকায়স্থটিটু এবং মোতাচ্ছিরুল ইসলামকে সদস্য সচিব করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com