বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নোয়াপাড়া রেল স্টেশনে ট্রেন লাইনচ্যুত সিলেটের সাথে রেলপথ যোগাযোগ বন্ধ

  • আপডেট টাইম শুক্রবার, ৬ জুন, ২০১৪
  • ৬৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া স্টেশনে সিলেটগামী পাহাড়িকা ট্রেনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৯টায় নোয়াপাড়া স্টেশনের আউটার সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ জংশন মাস্টার কাজী শহীদুল ইসলাম জানান- চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা ট্রেনটি নোয়াপাড়া স্টেশন পার হওয়ার পর আউটার সিগন্যালের কাছে ট্রেনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ও আখাউড়া থেকে শায়েস্তাগঞ্জগামী বাল্লা ট্রেন মনতলা এবং সিলেট থেকে আখাউড়াগামী কুশিয়ারা ট্রেন শায়েস্তাগঞ্জ জংশনে আটকা পড়ে।
কাজী শহীদুল ইসলাম আরও জানান-আখাউড়া এবং কুলাউড়া থেকে দুইটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যূত বগিটি উদ্ধার করবে। রাত দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com