বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

টি-হ্যাভেন রিসোর্টে হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও সাধারণ সভা

  • আপডেট টাইম রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও সাধারণ সভা। প্রেসক্লাবের সদস্যদের পরিবার পরিজনদের পদচারণায় মুখরিত হয়ে উঠে মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গলের শান্ত ¯িœদ্ধ মনোলোভা পরিবেশে গড়ে উঠা ট্রি-হ্যাভেন রিসোটর্টি। বিভিন্ন সাজে সজ্জিত এই রিসোর্টটি প্রথম দর্শনেই মন কেড়ে নেয় বনভোজনে অংশগ্রহণকারীদের। গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টায় প্রেসক্লাব ভবনের সামন থেকে ৩টি বাস প্রেসক্লাব সদস্যদের পরিবার পরিজন নিয়ে রওয়ানা হয়। পাহাড়ের আকাবাকা পথ মাড়িয়ে সকাল ১১ টার দিকে বাস ৩টি পৌঁছে ট্রি-হ্যাভেন রিসোর্টে। দিনভর পরিবার পরিজন নিয়ে সদস্যরা ঘুরে বেড়ান এই রিসোর্টের আনাচে কানাচে। ছোট বড় সবাই মোবাইলে গ্রুপ ও সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। অনেকেই আবার সুইমিংপুলে সাতড়িয়ে ব্যস্ত সময় কাটান। দুপুরে প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদের পরিচালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের চলতি বছরের আয়-ব্যয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে সর্বসম্মতিক্রমে গৃহিত হয় প্রায় ৩৩ লাখ টাকার বাজেট। এ সময় বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, হারুনুর রশীদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, শাহ ফখরুজ্জামান, সাইদুজ্জামান জাহির। অন্যান্য সদস্যদের মাঝে বক্তব্য রাখেন, শফিকুল আলম চৌধুরী, রাশেদ আহমেদ খান, মোহাম্মদ নুর উদ্দিন, শরীফ চৌধুরী প্রমুখ। এছাড়াও এসময় অন্যান্য সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
পরে দুপুরের খাবার শেষে শুরু হয় প্রেসক্লাব সদস্য ও তাদের পরিবারের সন্তানদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা। প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। পরে একে একে বিজয়ীদের মাঝে ১ম, ২য় ও ৩য়সহ মোট ২৭টি পুরস্কার প্রদান করা হয়। পরিশেষে প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ বনভোজনের জন্য মনোরম এই রিসোর্টকে মনোনীত করায় এবং ২০২১ সালের বনভোজনে অংশ গ্রহন করে সফল করায় সকল সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com