বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সিলেট বিভাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের কমিটিতে মর্তজা হাসান সহ-সভাপতি ও সেলিম যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৪৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের দুই কৃতি সন্তান সিলেট বিভাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের কমিটিতে স্থান পেয়েছেন। এই কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মর্ত্তুজা হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। সিলেট বিভাগীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আশফাক আহমেদ ও সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সুপারিশক্রমে বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের কেন্দ্রীয় চেয়ারম্যান সভাপতি হারুনুর রশিদ হাওলাদার ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান বীরু তাদেরকে ওই মনোনীত করেন। ইতিপূর্বে আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব সত্যতা ও দক্ষতার সাথে পালন করেন। এছাড়াও তিনি হবিগঞ্জ লায়ন্স কাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। করোনাকালীন মহামারিতে তিনি ঘরে বসে না থেকে নিজের জীবনের ঝুকি নিয়ে আজমিরীগঞ্জ উপজেলার মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন। মহামারিতে জনসেবামূলক কাজ করতে গিয়ে তিনি নিজেই করোনা ভাইবাসে আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে সিলেটের একটি হাসপাতালের আইসোলেশনের চিকিৎসাধীন থেকে সুস্থ হন। অপর দিকে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের পাশাপাশি তিনি উপজেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। উপজেলা চেয়ারম্যান পূর্বে ভাইস চেয়ারম্যান, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের সাথে জড়িত রয়েছে। এই দুই জনপ্রতিনিধিকে সিলেট বিভাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের কমিটিতে নতুন করে দায়িত্ব অর্পণ করায় তারা কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সিলেট বিভাগীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাদেরকে ধন্যবাদ জানান। পাশাপাশি হবিগঞ্জ জেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ও সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com