বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আমার রাজনীতি সাধারণ মানুষের জন্য-আতাউর রহমান সেলিম

  • আপডেট টাইম সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৪৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নিজের জন্য নয়, রাজনীতি করি সাধারণ মানুষের জন্য। মানুষের জন্য রাজনীতি করতে গিয়ে জীবনে অনেক জেল-জুলুম সহ্য করতে হয়েছে। কিন্তু পিছপা হইনি। জাতির পিতার আদর্শকে সামনে রেখে ভবিষ্যতেও সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই। হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম গত দুইদিনে শহরের বিভিন্ন এলাকায় অস্বচ্ছল মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিতে গিয়ে এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, রাজনীতি করে কি পেলাম, আর কি পেলাম না, কখনও এ হিসেব করিনি, কোনদিন করবও না। নিঃস্বার্থভাবেই গণমানুষের সেবা করব ইনশাল্লাহ। শীতবস্ত্র বিতরণের সময় আগামী পৌরসভা নির্বাচনে তিনি প্রার্থী হতে চান জানালে সকলেই তাকে সমর্থন জানান ও নৌকা প্রতীক দেয়ার জন্য আওয়ামী লীগের প্রতি দাবি জানান। আতাউর রহমান সেলিম গত দুইদিনে পৌর এলাকার নাতিরপুর, রাজনগর, যশেরআব্দা, বাতিরপুর ও নোয়াবাদসহ বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের হাতে হাতে শীতবস্ত্র পৌঁছে দেন। তখন তার সাথে যুবলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপ¯ি’ত ছিলেন।
যুবলীগ নেতৃবৃন্দ জানান, আতাউর রহমান সেলিম প্রতি বছরই শীতকালব্যাপি মানুষের পাশে থাকেন। এবারও প্রতিদিন হাতে হাতে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com