বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জের দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৪০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শীতার্থদের জন্য আমাদের উষ্ণ ভালবাসা স্লোগানকে সামনে রেখে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন হবিগঞ্জে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার সকালে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম জাহেদ। এ সময় ৩শতাধিক লোকজনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ফাউন্ডেশনের হবিগঞ্জ জেলা সমন্বয়কারী নাসির হোসাইন তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এশিয়ান টিভি হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জের মুখের সিনিয়র স্টাফ রিপোর্টার এসএম সুরুজ আলী, সাংবাদিক জমির আলী, সাইফুল ইসলাম মহলদার, মোশাহিদ তালুকদার, সাইফুর রহমান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের সদস্য আল-আমিন। বিকেলে শহরের পুরানমুন্সেফী এলাকার রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ শতাধিক দরিদ্র অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ আলিয়া মাদ্রাসার শিক্ষক মাহমুদুর রহমান মামুন, রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক আতিকুল ইসলাম সোহাগ, সাংবাদিক এসএম সুরুজ আলী, হবিগঞ্জ ব্লাড সোসাইটির সভাপতি এনামুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নাজির প্রমূখ। পর্যাক্রমে জেলা ৯টি উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com